শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের মূল্য কমানো হয়েছে।
বুধবার সকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. এএইচএম বেলায়েত হোসেন জানান, সভায় সর্বসম্মতিক্রমে পূর্বে নির্ধারিত পরীক্ষার ফি ‘এ’ এবং ‘বি-১’ ইউনিটের ১০০০ টাকার স্থলে ৮০০ টাকা এবং ‘বি-২’ ইউনিটের ১২০০ টাকার স্থলে পূর্বের অনুরূপ ৯০০ টাকা পুননির্ধারণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার শাবির ভর্তি কমিটির বৈঠকের পরও ভর্তি ফরমের মূল্য কমানোর সুপারিশ করা হয়।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে শাবির ভর্তি ফরমের মূল্য কমানোর দাবিতে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইত্তেফাক/ইউবি