ওজনে কম দেয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বাতিল

কুমিল্লার নাঙ্গলকোটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে বুধবার এক ব্যক্তির ডিলারশিপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের উত্তর আলিয়ারা এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি দরে চাল বিতরণে নিযুক্ত ডিলার শহিদুল ইসলাম প্রতি জনকে ২-৩ কেজি হারে চাল কম দিচ্ছেলেন। এ নিয়ে এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে শহিদুল ইসলামের গুদাম সিলগালা করে ডিলারশিপ বাতিল করেন। এ সময় ডিলার শহিদুল ইসলাম পালিয়ে যান।
 
ইত্তেফাক/ইউবি