ঢাকা মহানগরী থ্রোবল টুর্নামেন্ট শুরু

শুরু হল ‘ওয়ালটন প্রথম ঢাকা মহানগরী ক্লাব কাপ থ্রোবল টুর্নামেন্ট-২০১৬। বুধবারে রাজধানীর পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
বৃহস্পতিবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের অতিরিক্ত পরিচালক (হেড অব সার্ভিস) মো. নিয়ামুল হক ও এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মো. মোতাহার হাসান, ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল্-মামুনসহ অন্যান্যরা।
 
ওয়ালটন প্রথম ঢাকা মহানগরী ক্লাব কাপ থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে মোট ১২টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের ৮টি দল হল- বাংলাদেশ পুলিশ, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, সাউথ পয়েন্ট থ্রোবল ক্লাব, ঢাকা রাইডার্স, জে.বি. স্পোর্টিং ক্লাব, রামপুরা ইয়ূথ থ্রোবল ক্লাব, ফিরোজ স্মৃতি সংঘ ও আমিনবাগ স্পোর্টিং ক্লাব।
 
মহিলা বিভাগের ৪টি দল হল- আনসার ও ভিডিপি, সানসাইন স্পোর্টিং ক্লাব, মগবাজার গার্লস স্কুল ও জে.বি. স্পোর্টিং ক্লাব।
 
টুর্নামেন্টের উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এ ছাড়া প্রত্যেক দলকে জার্সি দেও হয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ