রাজশাহীতে মাদক মামলায় মিঠুন আলী (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম জাকিয়া পারভীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিঠুন আলী পুঠিয়া উপজেলার আসির আলীর ছেলে। রায় ঘোষণাকালে তিনি কাঠগড়ায় হাজির ছিল।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৩ সালের ৪ নভেম্বর হেরোইনসহ মিঠুন আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন আদালত।
ইত্তেফাক/ইউবি