ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বিবিসি বাংলা ঝুঁকি নিয়ে মানুষের কাছে মুক্তিযুদ্ধের খবর পৌঁছে দিয়েছিল। বস্তুনিষ্ঠতা এবং তথ্যের সত্যনিষ্ঠতার জন্য শ্রোতারা এখনো বিবিসি বাংলা শোনে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়েল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিবিসি ও বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিবিসি বাংলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিবিসি বাংলা ও ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণমাধ্যম গবেষক ও বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর, বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা, নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরীসহ ঢাবি ও জাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তফা বলেন, রেডিও এর থেকে বর্তমানে মানুষ টেলিভিশনের দিকে ঝুকছে। এজন্য বিবিসি বাংলার জন্য সামনে আমাদের লক্ষ্য হলো টিভি।
ইত্তেফাক/ইউবি