ফরিদপুরের মধুখালী উপজেলার ৭০নং ভেল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করায় খোলা আকাশের নিচে ক্লাশ চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল আহ্সান (মামুন) জানান, ২০১৫ সালের ১৩ নভেম্বর থেকে ওই ভবনে অফিসিয়ালি ক্লাস নেয়া বন্ধ রয়েছে। তাছাড়া বিল্ডিংটি যে কোন সময় ধসে যেতে পারে। শিক্ষার্থীদের পড়ালেখার চালিয়ে নেয়ার জন্য খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে।
মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মালেক জানান, ভেল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি পুরাতন স্কুল। স্কুলটি সংস্কারের জন্য ডিজি ও ডিপিও মহোদয় এবং উপজেলা সমন্বয় কমিটিতে উপস্থাপন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি