আজমিরীগঞ্জের সহকারী সেটেলম্যান্ট অফিসার গ্রেফতার

 
দুর্নীতির অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জের সহকারী সেটেলম্যান্ট অফিসার মো: বদরুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বুধবার সন্ধ্যায় নগরীর আলমপুরস্থ জোনাল সেটেলম্যান্ট অফিসারের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহকারী পরিচালক মনজুর আলম চৌধুরীর নেতৃত্বে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-সহকারী পরিচালক রণজিত্ কুমার কর্মকারসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে গ্রেফতার করা হয়।
 
বদরুল আলম চৌধুরী হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সহকারী সেটেলম্যান্ট অফিসারের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে সিলেটের বালাগঞ্জ উপজেলায়ও একই দায়িত্ব পালন করছেন। দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ২৪ নভেম্বর তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
 
ইত্তেফাক/এএসএস