ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে যাওয়া সেই জোড়া শিশু বুধবার রাতে মারা গেছে। গত ১৫ অক্টোবর এক প্রসূতি হাসপাতালের ২২২ নম্বর ওয়ার্ডে (শিশু ওয়ার্ড) জোড়া লাগা শিশুকে ফেলে রেখে পালিয়ে যান।
ধারণা করা হচ্ছে, ঐ নবজাতক অন্য কোথায় প্রসব হয়েছে। পরে হাসপাতালে এনে ফেলে পালিয়ে গেছেন প্রসূতি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, জোড়া লাগা শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বুধবার গভারী রাতে শিশুটি মারা যায়।
ইত্তেফাক/এএসএস