আবহাওয়া শুষ্ক থাকতে পারে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার এ কথা জানায়।
 
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়।
 
ঢাকায় আজ (বৃহস্পতিবার) সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
 
এছাড়া, আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।  -বাসস।
 
ইত্তেফাক/এসএস