রাঙ্গামাটি জেলা শহরের কে কে রায় সড়কের রাজবন বিহার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বসত ঘর পুড়ে গেছে। গতরাত সাড়ে ১২টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত নির্মেষ চাকমা সাংবাদিকদের জানান, আসন্ন কঠিন চিবর দান উপলক্ষে তার দু'টি দোকানে তিনি নতুন মালামাল তুলেছিলেন, সেইসব মালামাল আগুনে পুড়ে গেছে। অপর ক্ষতিগ্রস্ত শ্রীতি চাকমা জানান, তার মুদির দোকান ও একটি মোটর সাইকেল পুড়ে গেছে।
ব্যাংক এশিয়া রাঙ্গামাটি ইনচার্জ উজ্জ্বল চাকমা জানান, তার বাসার কোন মালামাল বের করতে পারিনি। তার আগেই সব পুড়ে গেছে।
এ বিষয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়-ক্ষতির পরিমাণ আপাতত বলা যাচ্ছে না। -বাসস।
ইত্তেফাক/এসএস