চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া একাডেমি মাঠে সিজেকেএস আন্তঃউপজেলা অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
বুধবার বিকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ফিজনূর রহমান।
এতে নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মিনী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বক্তব্য রাখেন।
এতে অন্যান্যদের মধ্যে থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী সিজেকেএসের সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট কাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মো. ইউসুফ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুচ্ছাফা চৌধুরী, আলহাজ আইয়ুব মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসকে সামশুল আলম ও যুগ্ন সম্পাদক ফজলে এলাহী আরজুসহ আন্তঃউপজেলা ফুটবল ব্যবস্থাপনা উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া ফুটবল একাদশ ও বাঁশখালী ফুটবল একাদশের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বাঁশখালীর ফুটবল একাদশের জাহেদুল ইসলাম। এ ভেন্যুতে খেলবে লোহাগাড়া, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার ফুটবল একাদশ।
ইত্তেফাক/এএসএমইউ