৬ নভেম্বর থেকে ট্রাক-পিকআপ চলাচল বন্ধের হুমকি

 
আগামী ৫ নভেম্বরের মধ্যে আট দফা দাবি পূরণ না হলে ৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্রাক, কাভার্ড ভ্যান, দূরপাল্লার যান, পিকআপ ও মিনিট্রাক চলাচল বন্ধ করে দেয়া হবে।
 
বৃহস্পতিবার সেগুনবাগিচার স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক ঐক্য পরিষদ। 
 
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৫ নভেম্বরের মধ্যে উচ্ছেদ হওয়া সায়েদাবাদ টার্মিনাল পুনবর্হালসহ আট দফা দাবি মানা না হলে ৬ নভেম্বরের মধ্যে সারাদেশে ট্রাক, কাভার্ড ভ্যান, দূরপাল্লার যান, পিকআপ ও মিনিট্রাক চলাচল বন্ধ করে দেয়া হবে।
 
আল্টিমেটাম ছাড়াও ছয়দিনের নানা কর্মসূচি দেয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে। 
 
ইত্তেফাক/এএসএস