রামগতিতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক কিশোরীর ঝুলন্ত লাশ (১৪) উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমী উপজেলার চর মেহার গ্রামের আশরাফ উদ্দিনের মেয়ে। সে চর আলগী এলাকায় শিরাজ উদ্দিন পাটারীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো।
 
পুলিশ জানায়, খবর পেয়ে শিরাজ উদ্দিনের বসতঘরের আঁড়ায় গলা ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
জানা গেছে, শিরাজ উদ্দিনের প্রতিবেশী মো. মামুনের ছেলে স্কুলছাত্র মো. হাসানের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক ছিল। এ ব্যাপারে শিরাজের পরিবার বুধবার রাতে সুমী ও হাসানকে সতর্ক করে। এতে অভিমান করে সুমি আত্মহত্যা করে।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় সুমীর বাবা বাদী হয়ে হাসান ও অজ্ঞাত তিন-চারজনকে অভিযুক্ত করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ