হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ মারা গেছেন।
 
বৃহস্পতিবার সকালে শহরের উত্তর শ্যামলী এলাকার নির্মাণাধীন জামে মসজিদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আবু মিয়া (৭০) পার্শ্ববর্তী হরিপুর এলাকার বাসিন্দা।
 
পুলিশ বলছে, অবস্থা দেখে মনে হচ্ছে আবু মিয়া মসজিদের বিদ্যুতের তার চুরির করতে চেয়েছিলেন। আবুর কাছে একটি তার কাটার প্লাসও পাওয়া গেছে। রাতের কোনো এক সময় তার চুরি করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
 
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, ‘আবু মিয়ার কোনো সন্তানাদি নেই। তিনি পেটের দায়ে এলাকায় বিভিন্ন সময় ছিচকে চুরি করে থাকেন।’
 
ইত্তেফাক/এএসএমইউ