সোনাতলায় সড়ক দুর্ঘটনায় মা নিহত, শিশুছেলেসহ আহত ২

বগুড়ার সোনাতলা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার শিশু ছেলেসহ দুইজন।
 
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার আগুনিয়াতাইড় (খাঁনপাড়া) নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী উপজেলার পুটিমারী গ্রামের শাহ আলমের স্ত্রী জলি বেগম (২৫) নিহত হন। এতে তার দুই বছরের শিশু ছেলে নিশানসহ দুইজন আহত হয়।
 
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ