কুমিল্লায় ডিবির অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা গুলিভর্তি বিদেশি পিস্তল ও এলজিসহ রবিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
 
বৃহস্পতিবার ভোর রাতে নগরীর দক্ষিণ চর্থায় এলাকায় ডিবি পুলিশ এ অভিযান চালায়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর দক্ষিণ চর্থার বড় পুকুর পাড় এলাকার সন্ত্রাসী তৌফিকুল ইসলাম রবিনের (২৫) বাসায় তল্লাশি চালায়। এ সময় বাসা থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজসহ একটি এলজি জব্দ করা হয়। এ ঘটনায় দুপুরে কোতয়ালী মডেল থানায় মামলার পর গ্রেফতার রবিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ