টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ

 
স্থানীয় সরকার শক্তিশালীকরণ প্রকল্প (এলজিএসপি) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলেকে শক্তিশালী করবে এবং সেগুলোর কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করবে। উপজেলা প্রশাসন বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর আয়োজিত এক কর্মশালায় বক্তারা একথা বলেন।
 
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম ও এলজিএসপি’র বিভাগীয় ক্যাসিলিটেটর মো. মুসা।
 
উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএম।