কুষ্টিয়ায় আটককৃত ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

 
কুষ্টিয়ায় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে আটক আনুমানিক তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মিরপুরে বিজিবি সেক্টরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া এলাকার বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম। এছাড়াও জেলার কয়েকজন নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা ও জনপ্রতিনিধিরা। পরে হাতুরি দিয়ে ভেঙে ও আগুন দিয়ে পুড়িয়ে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
 
এ ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল প্রায় ১১ হাজার বোতল ফেন্সিডিল, ৯ হাজার ৮৭১ বোতল বিদেশী মদ, ১২২ কেজি গাজা, ৮৪ পিস ইয়াবাসহ প্রায় ৫ লাখ বিভিন্ন ধরনের ট্যাবলেট, ইনজেকশন।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত এসব মাদকদ্রব্য আটক করে বিজিবি।