জাতীয় মাছ ইলিশ সংরক্ষণ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলালুদ্দীন’র সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মা ইলিশ ধরা নিষিদ্ধ এবং বিক্রি করা বন্ধ সংক্রান্ত ভিডিও কনফারেন্সে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনব্যাপী ইলিশ মাছ ধরা নিষিদ্ধ সংক্রান্ত কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদের মহা-পরিচালক, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।