বগুড়ার ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজোয়ানা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রেজোয়ানা খাতুন ওই গ্রামের রবিউল হকের স্ত্রী।
স্বজনরা জানান, দুপুরে রেজোয়ানা রেফ্রিজারেটর থেকে খাবার বের করতে যান। এর আগেই যান্ত্রিক ত্রুটির কারণে রেফ্রিজারেটর বিদ্যুতায়িত হয়ে ছিল। এ সময় রেজোয়ানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় রেজোয়ানাকে উদ্ধার করে ধুনট উপজেলার স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি