সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের আদালত কর্মকর্তা নিহত

 
রাজধানীর বিমানবন্দর গোলচক্করে বাসের ধাক্কায় আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ মূখ্য বিচারিক হাকিম আদালতের সার্ভেয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তির সহকর্মী রাজ আহমেদ জানান, তাদের এক আত্মীয়কে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দেয়ার জন্য ঢাকায় এসেছিলেন। সন্ধ্যায় বিমানে তুলে দেয়ার পর তারা বিমানবন্দর গোলচক্করে রাস্তা পাড় হওয়ার সময় রিয়াদ পরিবহনের একটি বাস আব্দুর রহমানকে ধাক্কা দেয়। 
 
পরে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা রাত ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জের চুনারুঘাটে আব্দুর রহমানের বাড়ি।