প্রথম দিন কোন উইকেট না পেলেও দ্বিতীয় দিনের শুরু থেকে জ্বলে উঠেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৫৪ বলে ২৬ রান করা আদিল রশিদ তাইজুলের বলে সাব্বিরের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। এর আগে দিনের প্রথম বলে ক্রিস ওয়েকসকেও ফেরান তাইজুল।
এর আগে মিরাজের রাজকীয় অভিষেকে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা। অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের বল হাতে ৬৪ রানে ৫ উইকেট নেন।
ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক ও প্রথম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৩৩ ওভারে ৬ মেইডেন ৬৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ১৮ বছর বয়সী মিরাজ। তাই দিন শেষে আলোকিত মিরাজ নিজের এমন উজ্জ্বল পারফরমেন্সে বেশ খুশী, ‘সত্যিই আমি খুব খুশী। এটি আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। এমন পারফরমেন্সের কারণে আমি অনেক বেশি খুশী। আমি চেষ্টা করেছি ভালো বল করার। তাই উইকেট পেয়েছি। উইকেট বেশ ভালো। উইকেটে স্পিন আছে। আশা করি আগামীকালও ভালো পারফরমেন্স করবো।’
ইত্তেফাক/আরএ