ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যা করেছে জঙ্গিরা। নব্য জেএমবি প্রধান সমন্বয়ক আবু ইব্রাহিম আল হানিফ ওরফে সারোয়ার জাহানের নেতৃত্বে এ হামলা হয়।
আজ শুক্রবার সকালে কাওরান বাজারে র্যাবের নতুন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, এর মধ্যে ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে।
অভিযোগপত্রে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই আবদুল মতিনকে প্রধান করে ছয়জনকে আসামি করা হয়।
ইত্তেফাক/কেকে