ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর সোমবার পর্যন্ত আবেদন করা যাবে এবং টাকা জমা দেয়ার শেষ তারিখ ১ নভেম্বর।
ভর্তি ফরম http://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায়। পরীক্ষার দুইদিন আগে আসন-বিন্যাস প্রকাশ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার একথা বলা হয়।-বাসস
ইত্তেফাক/কেকে