ভোলায় ১৭ জেলে আটক

 
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদরের মেঘনা নদী থেকে ইলিশ ধরার অপরাধে শুক্রবার ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মত্স্য বিভাগের একটি দল। সকাল থেকে দুপুর পর্যন্ত তুলাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ, দু’টি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
 
ভোলা সদর সিনিয়র মত্স্য কর্মকর্তা আসাদুজ্জামান ও কোস্টগার্ডের পেটি কর্মকর্তা  মো. শামিম জানান, তাদের নেতৃত্বে একটি দল মেঘনায় অভিযানে নামে। এ সময় তুলাতলী পয়েন্টে দু’টি ট্রলারে ১৭ জেলেকে মাছ শিকার করতে দেখে তাদের আটক করা হয়।
 
ভোলা সদর সিনিয়র মত্স্য কর্মকর্তা আসাদুজ্জামান আরো জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদ‍ালতে সোপর্দ করা হবে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশের ভরা প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মেঘনা তেতুলিয়া নদীতে ইলিশ ধরা পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
 
ইত্তেফাক/এএম।