পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় ৪ জেলেকে আটক করে তাদের কাছ থেকে বিশ মণ ইলিশ মাছ আটক করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ হয়।
শুক্রবার দুপুরে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমির নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বেড়া উপজেলা মত্স কর্মকর্তা কামরুল হাসান সরকার সহ ফিল্ড সহকারী ওবায়দুল ইসলাম ও নগরবাড়ি নৌ পুলিশের এসআই মিজানুর রহমান।