শেষ হলো ৯ম জাতীয় দেয়াল পত্রিকা উৎসব

আজ শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হলো ৯ম জাতীয় দেয়াল পত্রিকা উৎসব। উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরিতে শুরু হয় জাতীয় দেয়াল পত্রিকা উৎসব।
 
শিক্ষার্থীদের লেখার প্রতিভাকে জাগিয়ে তুলতে বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের আয়োজনে এই উৎসব ও প্রতিযোগিতা উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।
 
গণগ্রন্থাগারের প্রাঙ্গণ সব বয়সী শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সৃজনশীল চিন্তা বিকাশের উদ্দেশ্যে সবাই জড়ো হয় দেয়াল পত্রিকা উৎসবে।
 
কবি নির্মলেন্দু গুণ মনে করেন, দেশের সব স্কুল-কলেজে বাধ্যতামূলকভাবে দেয়াল পত্রিকা নিয়ে কাজ করা উচিত।