শিবপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী সভা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুর উপজেলার মুড়ক বাজারে শুক্রবার সন্ধ্যায় শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোফাজ্জল হোসেন খান সেজু।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফ-উল-ইসলাম মৃধা।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ কে নাসিম আহামেদ হিরণ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, নাসির উদ্দিন সরকার, শিবপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে বশির আহমেদ বাবলু, অধ্যাপক কামাল হোসেনসহ ম্যানেজিং কমিটির নের্তৃবৃন্দ।
 
প্রধান অতিথি সিরাজুল ইসলাম মোল্লা বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ইঙ্গিত করে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি করার জন্য অনুরোধ জানান তিনি। একইসঙ্গে স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য সৎ ও শিক্ষিত অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতিও অনুরোধ জানান। 
 
তিনি বলেন, আসন্ন ২৯ অক্টোবর নিবার্চনের দিন আমি ও উপজেলা চেয়ারম্যানসহ সুষ্ঠু নির্বাচনের জন্য উপস্থিত থাকব।