ঘিওরে সিএজি চালকের লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইব্রাহিম মিয়া (৩০) ওই এলাকার চাঁন খাঁর ছেলে।
 
শনিবার সকাল ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ইব্রাহিম পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
 
পুলিশ ও  ইব্রাহিমের পরিবার জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে একজন ইব্রাহিমকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ইব্রাহিম আর বাড়ি ফিরে আসেনি। পরে শনিবার সকালে বাড়ির পাশের একটি কাঠবাগানে তার লাশ দেখতে পায় প্রতিবেশিরা।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  রিপোর্টে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। এ বিষয়ে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ