রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আবদুল হামিদ (৪০) জেলা জজ আদালতের সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) পদে কর্মরত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিসপুর গ্রামের সাজ্জাদ বিশ্বাস ছেলে।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে আবদুল হামিদ রাজশাহী শহরের দিকে আসছিলেন। নগরীর চারখুটার মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবদুল হামিদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ট্রাকটি আটক করতে পুলিশি তৎপরতা চলছে।
ইত্তেফাক/এএসএমইউ