নাঙ্গলকোটে সেনা সদস্যের লাশ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশনের অদূরে এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবদুর রহমান বগুড়া সেনানিবাসে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
 
শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের গোত্রশাল পূর্বপাড়া হোসেন মাস্টারের বাড়ি সংলগ্ন স্থান থেকে তার ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ জানায়, লাশের পেট ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে চুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মফিজুর রহমানের ছেলে। তার পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথায়ও হত্যা করে লাশ রেল লাইনে ফেলে গেছে।
 
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বরুড়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ