বয়োজ্যেষ্ঠদের জন্য নার্সিং সেবা জোরদার করবে চীন

চীনের বেসামরিক কর্তৃপক্ষ বয়োজ্যেষ্ঠদের আরো উন্নত নার্সিং সেবা দেয়ার অঙ্গীকার করেছে। বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়সহ ১১টি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। 
 
এতে বয়োজ্যেষ্ঠদের জন্য পরিত্যক্ত কারখানা, হাসপাতাল, সরকারি ভবন ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে নার্সিং প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশ দেয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সিনিয়ররা যাতে তাদের বাড়ির খুব কাছাকাছি নার্সিং সেবা পেতে পারেন এবং দেশের নার্সিং সেবাকে আরো উন্নত করাই এ পদক্ষেপের লক্ষ্য।
 
চীনে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। ২০১৫ সালে দেশের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে ২২ কোটি ২০ লাখ মানুষের বয়স ৬০ বা এর চেয়ে বেশি। আগামী কয়েক দশকে এ সংখ্যা উদ্বেগজনক হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/এসএসএ