গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মায়ের পাতানো শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত সজীব মিয়া (১১) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মৃত সাহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে শেয়াল মারার জন্য মায়ের পাতানো ফাঁদ বৈদ্যুতিক সংযোগস্থলের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সজীব মিয়া মারা যায়।
ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএসএমইউ