পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাউখালীর সন্ধ্যা নদীর আমরাজুড়ী ও সোনাকুর এলাকার ৫ কিলোমিটার নদীতে এ অভিযান চালায় । এ সময় উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর ও উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
কাউখালীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন : কাউখালীতে শুরু হয়েছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। শনিবার সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের ট্যাবলেট খাইয়ে সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি