কোটচাঁদপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুরে ট্রাক্টচাপায় আব্দুল সরদার ( ৬৫ ) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল সরদার একই উপজেলার সলেমানপুর গ্রামের ফেরদৌস সরদারের ছেলে। 
 
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির চৌধুরী জানান,  আব্দুল সরদার মোটরসাইকেলে মহেশপুর থেকে কোটচাঁদপুর আসছিলেন। জগন্নাথপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/ইউবি