রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনে রমনা থানার ২১ নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে রবিবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হচ্ছে।
আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রমনা থানার ২১ নম্বর ওয়ার্ডের পরিবাগ শাহ্ সাহেব রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল এলাকার ভোটারদের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
প্রথম ধাপে ৩ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে উত্তর সিটি করপোরেশনের নাগরিকদের হাতে কার্ড তুলে দেয়া হয়। ২২ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের বাসিন্দারা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনগুলোতে বিতরণ করা হবে স্মার্টকার্ড। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।
ইত্তেফাক/এএসএস