ব্যক্তিগত ৯ রানে আউট হয়ে গেলেন প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি পাওয়া তামিম ইকবাল। ২৮৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩৫ রানে প্রথম উইকেট হারালো। ৯ উইকেট নিয়ে তাদের করতে হবে আরো ২৫১ রান।
এর আগে ২২১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিনে অল আউট হয়ে যায় মাত্র ২৪৮ রানে। এরপর প্রথম সেশনেই ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। কিন্তু লাঞ্চের আগেই ৩ উইকেট হারায়ে প্রথম ইনংসের মতই ব্যাটিং বিপর্যয়ে পরে ইংল্যান্ড। এরপর ৬২ রানে দলটির পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মঈন আলী আউট হয়ে গেলে দিনটি বাংলাদেশের করে নেয়ার সম্ভাবনা জাগে। এ সময় ইংল্যান্ডরে পক্ষে ব্যাট হাতে দৃঢ় অবস্থান নেন বেন স্টোকস ও জনি ব্যারিস্টো। এই দুইজনের কল্যাণে ষষ্ঠ উইকেট হারানো আগে ১৮৯ রান সংগ্রহ করে নেয় ইংল্যান্ড। তবে দিন শেষে বাংলাদেশ আরো দুই উইকেট শিকার করলে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ২২৮ রানে ৮ উইকেট হারানো ইংল্যান্ড চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ১২ রান যোগ করে অল আউট হয়ে যায়।
এই টেস্টের স্কোরই বলে দিচ্ছে। ম্যাচটি কোনভাবেই ড্র হচ্ছে না। হয় বাংলাদেশকে ২৮৬ রান সংগ্রহ করতে হবে, যার জন্য তাদের হাতে আছে প্রায় ১৬০ ওভারের বেশি। অন্যদিকে ইংল্যান্ডকে নিতে হবে বাংলাদেশের ১০ উইকেট।
ইত্তেফাক/আরএ