রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ভারতীয় সাতটি গরুসহ চার রাখালকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রবিবার সকালে উপজেলার নারায়নপুর সীমান্ত এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।
তবে গরুর মালিক রুমি এবং গোলাম রহমান দাবি করেছেন, ঈদের সময় ঐ গরুগুলো বিক্রি করতে না পেরে ঢাকা থেকে ফেরত আনা হয়েছিল।
সূত্রের মাধ্যমে জানা গেছে, রবিবার সকাল সাড়ে নয়টার সময় বাঘা সীমান্তের নারায়নপুর পদ্মা নদী দিয়ে ভারত থেকে অবৈধভাবে সাতটি গরু নিয়ে বালাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিদ্দিক আলী, জালাল উদ্দিন, আজ্জল ও রিজুল। খবর পেয়ে তাদের আটক করে বাঘা উপজেলার আলাইপুর বিজিবি। এসময় পেছন থেকে দুইজন ব্যক্তি পালিয়ে যায়।
বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার শাহ্জান আলী জানান, আটককৃত গরুগুলোর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। গরুগুলো ঈদের সময় বিক্রি করতে না পেরে ঢাকা থেকে ফেরত আসার কথা সঠিক নয়। আমরা নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে গরুগুলো আটক করেছি। এ বিষয়ে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হবে বলে।
ইত্তেফাক/এএসএস