দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ১০টাকা কেজির চাল বিতরণের তালিকায় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পিপুল চন্দ্র রায়ের দুই ছেলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন-খোকন চন্দ্র রায় ও বিদ্যুৎ চন্দ্র রায়।
জানা গেছে, কাহারোল উপজেলায় হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল বিতরণে ও তালিকা তৈরিতে অনিয়ম হওয়ায় সংশিষ্টরা সুফল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে কাহারোল খাদ্য কর্মকর্তা বলেন, আমি নতুন যোগদান করেছি। কার্ড তৈরিতে অনিয়ম হয়ে থাকলে তা সংশোধন করা হবে। আমার দায়িত্ব নেওয়ার পূর্বেই এই তালিকা করা ছিল।
ইত্তেফাক/এএসএস