লক্ষ্মীপুরের রামগতিতে মো. দিদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
শনিবার গভীর রাতে পৌরসভার চর সেকান্দর রাস্তারমাথা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দিদার উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রামের মো. সিরাজের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দিদার দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবাসহ নানা ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/কেকে