বিগত কয়েক সপ্তাহে যৌন হয়রানির অভিযোগ উত্থাপনকারী নারীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, 'ক্যাম্পেইনকে ক্ষতিগ্রস্ত করতে প্রত্যেক নারীই মিথ্যে বলেছে। যৌন হয়রানির সবই ছিলো বানোয়াট। এমন কিছু কখনোই ঘটেনি। কখনোই না। নির্বাচন শেষ হলে ওইসব মিথ্যাবাদীদের বিরুদ্ধে মামলা করবো।'
ট্রাম্প আরও যোগ করেন, 'প্রধান প্রধান গণমাধ্যমে সাধারণ ফোন কল আসে, ওই সব কল যাচাই-বাছাই না করেই যৌন হয়রানির নিউজ প্রচার করা হয়।'
গত দুই সপ্তাহে অন্তত ১০ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন। এসব অভিযোগ শুরু হয় যখন ২০০৫ সালের একটি ভিডিও-টেপ ভাইরাল হয়, যেখানে এক মহিলাকে অকস্মাৎ জড়িয়ে ধরেন ট্রাম্প।
যৌন হয়রানির অভিযোগ উঠার পর থেকে বেশ বেকায়দায় পরেছেন ট্রাম্প। সেজন্য অভিযোগ উত্থাপনকারীদের একহাত নেয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে তিনি নিউ ইয়র্ক টাইমকেও দেখে নেয়ার হুমকি দেন। যদিও পরে তা অস্বীকার করেন।
ইত্তেফাক/এএম