ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সদস্য শাহ মো. নুরুল আলম ইন্তেকাল করেছেন। শনিবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইকন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেশের ব্যাংকিং পরিম-লে অত্যন্ত স্বনামধন্য শাহ মো. নুরুল আলম যথাক্রমে প্রাইমব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও সাউথ-ইষ্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
রবিবার রাজধানী ঢাকার উত্তরায় সেক্টর-১৩, রোড -৯ গাউসুল আযম মসজিদে বাদ জোহর প্রথম জানাযা এবং বাদ আছর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। সোমবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আগামী শুক্রবার নিজ বাসভবন বাসা-২৭, সড়ক-২, সেক্টর-১৩, উত্তরা, ঢাকায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইত্তেফাক/এমএইচ