কাউখালীতে ভিজিএফের চাল পেয়ে খুশি জেলেরা

পিরোজপুরের কাউখালীতে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞার ১২ দিন পর  রবিবার থেকে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। 
 
উপজেলার সদর ইউনিয়নের ১৩০ জন জেলেকে ২০ কেজি করে চাল  দেয়া হয়। এ দিকে সরকারের নিষেধাজ্ঞার সময় ভিজিএফের চাল পেয়ে অত্যন্ত খুশি পিরোজপুরের কাউখালীর জেলেরা । 
 
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, উপজেলার পাচঁটি ইউনিয়নের ১ হাজার ৩২৫ জন জেলের মধ্যে বিশেষ ভিজেএফের  চাল বিতরণ করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি