শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
 
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চত্বরে দু’দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। 
 
এর আগে শনিবার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টার দিকে সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন। এরপর শহীদদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন করে সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়। 
 
 
ইত্তেফাক/ইউবি