কুষ্টিয়ায় বিআরবির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

বৈদ্যুতিক তার উৎপাদনকারী স্বনামধণ্য প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
 
এ উপলক্ষ্যে রবিবার কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের কারখানা চত্বরে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিআরবি গ্রুপের  চেয়ারম্যান মজিবর রহমান এবং প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান। 
 
বিআরবি  গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিআরবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থপনা পরিচালক শামসুর রহমান, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউর রহমান, বিসিকের ডিজিএম নগেন্দ্র নাথ পাল, জজ কোর্টের প্রবীণ আইনজীবী মাহবুবুর রহমান প্রমুখ। 
 
সভাপতির বক্তব্যে মজিবর রহমান বলেন, ১৯৭৮ সালে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার পর থেকে উৎপাদিত পণ্যের গুণগতমান বজায়  রাখায় প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে  সুখ্যাতি অর্জন করেছে। এছাড়া দেশের জাতীয় অর্থনীতিতে অবদানসহ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখছে।
 
ইত্তেফাক/ইউবি