শিবালয়ে ইলিশ ধরায় ২৮ জেলের জরিমানা

শিবালয় উপজেলার পাটুরিয়া ও জাফরগঞ্জে পদ্মা-যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে রবিবার  ২৮ জেলেকে আটক করা হয়ছে। 
 
পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। 
 
সূত্র জানায়, ইলিশ ধরার অভিযোগে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করে। পরে শিবালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইউএনও কামাল মোহাম্মদ রাশেদের ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
 
ইত্তেফাক/ইউবি