হিলারির চেয়ে পিছিয়ে আছি: ট্রাম্পের প্রচারণা শিবির

 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই সপ্তাহ  আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তাদের চেয়ে এগিয়ে আছে।
 
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার কেলিয়ানি কনওয়ে বলেছেন, আমরা পিছিয়ে আছি। হিলারি কিছুদিক দিয়ে এগিয়ে আছে। তবে আমরা হাল ছেড়ে দেব না। আমরা জানি এসব বিষয় আমরা কাটিয়ে উঠতে পারব। 
 
নতুন জরিপে দেখা গেছে, হিলারি ক্লিনটন সার্বিকভাবে ভালই এগিয়ে আছেন।
 
ইত্তেফাক/এএসএস