একই সময় একই মেয়ের সাথে প্রেম করেন বরুণ ও অর্জুন!

বরুণ দাওয়ান ও অর্জুন কাপুর, বলিউডের উঠতি দুই তারকা। ইতোমধ্যে ভালোই নাম কামিয়েছেন দুজনেই। তবে যখন তাদের এই নামযশ ছিলো না তখন থেকেই দুজন দুজনের ভালো বন্ধু। তো এই ভালো বন্ধু দুজনের মজার এক অভিজ্ঞতা আছে। আর তা হলো দুজনই একই সময়ে একই মেয়ের সাথে প্রেম করেছেন!
 
সম্প্রতি বরুণ ও অর্জুন 'ইঁয়াদো কী বারাত' নামের অনুষ্ঠানের এক পর্বের জন্য একত্রিত হন। সেখানেই এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন দুজন।
 
ঘটনা হলো, একটা সময় বরুণ ও অর্জুন একসঙ্গে একই অ্যাক্টিং ক্লাসে ভর্তি হন। সেখানে দুজনেরই একজন তরুণীকে পছন্দ হয়। তবে সেই তরুণীর কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। বরুণ এবং অর্জুন দুজনেই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। যদিও বরুণ বা অর্জুন কেউ জানতেন না তারা একই মেয়ের প্রেমে পড়েছেন। সেই মেয়েটি দুজনকেই 'হ্যাঁ' বলে দেয়! ফলে বেশ কিছুদিন অর্জুন ও বরুণ একই মেয়ের সঙ্গে ডেট করেন। 
 
তবে ক‘দিন পরে দুজনেই এই ব্যাপারে জানতে পারেন। তবে সেই তরুণীর জন্য ঝগড়া না করে অর্জুন ও বরুণ দুজনেই ওই তরুণীকে ছেড়ে দেন।
 
ইত্তেফাক/এএম