ইরাকের মসুলে ১৭ জন আইএস জঙ্গিকে হত্যার দাবি করেছে তুরস্কের সেনাবাহিনী। সোমবার দেশটি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভাসগলু বলেন, তাদের চারটি এফ-১৬ বিমান তৈরি রয়েছে।
তুরস্ক আরো সক্রিয় ভূমিকা পালন করতে চাইলেও তাদের এই প্রস্তাব প্রত্যাখান করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তবে ক্যাভাসগলু বলেন, তুরস্ক ইরাকে কুর্দি বাহিনীর বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাবে।
কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) প্রায় ৩০ বছর ধরে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে তাদের মূল ভিত্তি ইরাকের উত্তরাঞ্চলে। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ