এ্যাঞ্জেলো ম্যাথুসের ইনজুরির সুবাদে জিম্বাবুয়ে সফরে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন রঙ্গনা হেরাথ। তবে ম্যাথুসের বদলি খেলোয়াড়ের নাম এখনো ঘোষণা করা হয়নি।
আঙ্গুলে অস্ত্রোপচারের কারণে প্রাথমিক দলে বিবেচনা করা হয়নি দলের নিয়মিত সহ-অধিনায়ক দিনেশ চান্ডিমালকে।
এ কারণে দলে একমাত্র সিনিয়র সদস্য হিসেবে ছিলেন হেরাথ। এছাড়া দলে ডাকা হয়েছে চারজন নতুন মুখকে। গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে রবিবার অনুশীলনে ম্যাথুসের কাফ পেশীতে টান পড়েছে। এ কারণেই অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ মিলেছে হেরাথের।
কোন ফরর্ম্যাটেই এ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবার সৌভাগ্য হয়নি এই বাঁ-হাতি স্পিনারের। তবে সব কিছু ঠিক থাকলে জিম্বাবুয়ে সফরে তিনি হতে যাচ্ছেন শ্রীলঙ্কার ১৩তম টেস্ট অধিনায়ক।
ইত্তেফাক/এমএইচ